পুরনো এন্ড্রয়েড টিভিতে ইউটিউব টিভি না চললে কি করবেন? (সহজ সমাধান)

Blog post image

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে নিয়ে আসলাম এন্ড্রয়েড টিভিতে ইউটিউব সাপোর্ট সমস্যার সমাধান নিয়ে। টিউটোরিয়ালটিতে খুবই সংক্ষিপ্তভাবে বর্ণনা করলাম পুরো প্রসেস।

এন্ড্রয়েড টিভিতে ইউটিউব টিভি সাপোর্ট সমস্যা কেন হয়?

সাধারণত কম ও মধ্যম বাজেটের অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি ও যারা অ্যান্ড্রয়েড টিভি বক্স ব্যবহার করেন, এগুলোতে এন্ড্রয়েড এর খুব পুরানো ভার্সন ব্যবহার করা হয়েছে। ফলে রিসেন্টলি ইউটিউবের এপিআই এসব পুরনো ভার্সনের এপ গুলোতে সাপোর্ট দেওয়া বন্ধ করে দেওয়ায় এখন ইউটিউব ঠিকভাবে চলছে না অনেকেরই। এ অবস্থায় আপনারা অফিশিয়াল ইউটিউব ঠিকমতো না চললেও ইউটিউব ক্লায়েন্ট ব্যবহার করে ইউটিউব টিভির মতো চালাতে পারবেন।

ইউটিউব ক্লায়েন্ট ইনস্টল

প্রথমে টিভির এপ স্টোর (প্লে স্টোর না) থেকে সার্চ দিয়ে Login Browser ও WebTube এপ দুটি ইনস্টল করে নিন।


এখানে Login Broswer মুল এপ যার ভিতরে Youtube TV অপশন থেকে ইউটিউব চালাতে পারবেন। আর WebTube অনেকটা শর্টকাটের মতো কাজ করে, এটি Login Browser এর Youtube TV তে সরাসরি নিয়ে যাবে। এভাবে খুব সহজে আপনার টিভি থেকে ইউটিউব আগের মতো চালাতে পারবেন। এই ক্লায়েন্ট এপ সব সময় সবার টিভিতে সার্চ করলে নাও আসতে পারে তাই আমি আপনাদের ডাউনলোড লিংকও দিয়ে দিলাম। আপনারা ফোন থেকে ডাউনলোড করে ডেটা ক্যাবল দিয়ে টিভিতে ট্রান্সফার করতে পারেন।

ডেমো

নিচে ইউটিউব টিভির কিছু স্ক্রিনশট দিয়ে দিলাম, দেখে বুঝতে পারছেন কেন এটা মূল ইউটিউব এর ভালো একটি বিকল্প।





পোস্টটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন। আপনাদের লিখা টিউটোরিয়াল আমাদের ব্লগে পাবলিশ করতে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করুন। এছাড়াও যুক্ত থাকতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে
পূর্ববর্তী পোষ্ট
মন্তব্য নেই
মন্তব্য করুন
comment url