বাসাবাড়ির জন্য সঠিক আইপিএস (IPS) চেনার উপায় ও যত্ন নেওয়ার নিয়ম
কেমন আইপিএস নিবো?
আইপিএস নেওয়ার সময় ব্যাটারি ব্যাকআপ আর সরবরাহ ক্ষমতার পাশাপাশি আরো কিছু জিনিস মাথায় রাখতে হবে, নাহলে দুইদিন পরপর মেকানিকের কাছে ছুটতে হতে পারে। আমি পোস্ট সংক্ষেপ করতে এগুলো লিস্ট আকারে লিখে দিলাম-- সব সময় চেষ্টা করবেন লোকাল সেলারদের এভয়েড করতে, খুব হাই রেপুটেশন না থাকলে এদের মিষ্টি কথায় পড়ে লোকাল আইপিএস কিনবেন তো পস্তাবেন।
- পণ্যের গায়ে পিওর সাইন ওয়েভ (Pure Sine Wave) লিখা দেখে কিনুন। ব্র্যান্ডের ক্ষেত্রে লুমিনাস (Luminous), এক্সাইড (Exide), রহিম আফরোজ (Rahimafrooz) (আগের দুটো না পেলে এটা দেশি ব্র্যান্ড, ট্রাই করতে পারেন)।
- আইপিএস মেশিন দোকানে কিনার সময়ই টেস্ট করে দেখুন। প্রোডাকশন ফল্ট থাকলে ধরতে পারবেন। এক্ষেত্রে ফ্যান দিয়ে টেস্ট করবেন, যদি ফ্যান কারেন্টে চললে যে আওয়াজ করে তার চেয়ে অনেক বেশি আওয়াজ করে, তাহলে বুঝবেন এটা পিওর সাইন ওয়েভ না। এছাড়া আইপিএস এর ডিসপ্লে ঠিক আছে কিনা ও সেটিংস গুলো বুঝে নিন।
- অনলাইনে কিনার ক্ষেত্রে আনবক্সিং ভিডিও করে রাখবেন। এতে প্রোডাক্টে ত্রুটি থাকলে ওয়ারেন্টি ক্লেইমে সুবিধা হবে।
- ব্যাটারির ক্ষেত্রে হ্যামকো (Hamko) বা রিমসো (Rimso) নিতে পারেন, রিমসোর বাজারদর হ্যামকোর চেয়ে একটু কম হবে। ফ্লাটপ্লেট আর টিউবলার দুই রকমের ব্যাটারি পাওয়া যায়। বাজেট বেশি হলে টিউবলার ব্যাটারি (Tubular Battery) নেওয়া বুদ্ধিমানের কাজ। এটি ডিপ সাইকেল হয় ও টিকে বেশিদিন।
- আইপিএসের ক্ষমতা সবসময় আপনার সর্বোচ্চ ব্যবহারের চেয়ে একটু বেশি নিবেন। যেমন আপনার সাধারণত ২ রুম ব্যবহার হয় কিন্তু ইদে-চাঁদে ৪-৫ রুমও প্রয়োজন হয়, সেক্ষেত্রে ৫ রুমের চেয়ে সামান্য বেশি ক্ষমতার মেশিন নিবেন। আমি সহজভাবে বুঝানোর জন্য রুম বলেছি তবে ভালো হয় আপনি হাতে কলমে ওয়াট হিসেব করে নিলে বা আমাদের আইপিএস ক্যালকুলেটর ব্যবহার করলে।
- আইপিএস সাধারণত VA-তে বিক্রি হয়, যার Power Factor বেশিরভাগ ক্ষেত্রে 0.8 থাকে। অর্থাৎ, 1000VA-এর একটি আইপিএস দিয়ে প্রায় 800W-এর লোড চালানো যাবে সর্বোচ্চ। তবে 650-720 ওয়াট পর্যন্ত লোড নিরাপদ হিসেবে বিবেচিত হবে।
সংযোগ ও পরিচর্যা
আইপিএস সংযোগের সময় কারেন্ট না থাকলে রিভার্স বায়াস হয় কিনা খেয়াল রাখবেন, তা নাহলে কারেন্ট না থাকলেও বিল উঠতে পারে। অভিজ্ঞ ইলেক্ট্রিশিয়ান দিয়ে কাজ করালে এই সমস্যায় পড়বেন না। ১০-১৫ দিন পরপর ব্যাটারির ছিপি খুলে পানির লেভেল দেখবেন, পানি কমে আসলে বাজার থেকে ডিমিনারালাইজড ওয়াটার এনে দিবেন, বা RO Filter এ মিনারেল এড করার অপশন বন্ধ করে ঐ পানি দিয়ে ভর্তি করবেন। এই টুলটি ব্যবহার করে ছিপি না খুলেই পানির লেভেল দেখা যায়। আইপিএস ধুলোবালি পড়ে এমন যায়গায় রাখবেন না। মেশিনটি বদ্ধ জায়গায় রাখবেন না যেখানে বাতাস চলাচল করে না, তাহলে মেশিন বেশি গরম হয়ে যাবে। মেশিন ওভারলোড করবেন না। সব সময় লোড ৮০-৯০% এর কমে রাখবেন। ব্যাটারি লো সিগনাল দিলে মেশিন বন্ধ করে ফেলবেন, তা নাহলে ব্যাটারির আয়ু দ্রুত শেষ হয়ে যাবে।সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
বাসাবাড়ির জন্য Best IPS in BD নির্বাচন করতে চাইলে লুমিনাস (Luminous), এক্সাইড (Exide) এবং রহিম আফরোজ (Rahimafrooz IPS) সবচেয়ে নির্ভরযোগ্য। এগুলোর বিল্ড কোয়ালিটি এবং আফটার সেলস সার্ভিস বেশ ভালো।
মডেল এবং ওয়াট সক্ষমতার উপর ভিত্তি করে Luminous IPS Price in Bangladesh ভিন্ন হয়। সাধারণত হোম ব্যবহারের জন্য ৯০০ ভিএ (VA) থেকে ১৬৫০ ভিএ (VA) পিওর সাইন ওয়েভ আইপিএসগুলো সবচেয়ে বেশি বিক্রি হয়। সঠিক দাম বলা সম্ভব নয় কারণ সিজন অনুযায়ী দামের তামতম্য হয়। তবে দাম লোকাল মডেলের আশেপাশেই হয়।
অবশ্যই Tubular Battery ভালো। যদিও টিউবলার ব্যাটারির দাম (Tubular Battery Price in Bangladesh) সাধারণ ফ্লাটপ্লেট ব্যাটারির চেয়ে কিছুটা বেশি, কিন্তু এটি ডিপ সাইকেল প্রযুক্তি ব্যবহার করে ফলে দীর্ঘস্থায়ী হয় এবং ব্যাকআপ টাইমও বেশি পাওয়া যায়। Hamko এবং Rimso উভয়েরই ভালো মানের টিউবলার ব্যাটারি বাজারে রয়েছে।