জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তির ফলাফল দেখার নিয়ম
আসসালামু আলাইকুম! গতকাল প্রকাশিত হলো অনার্স ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির ফলাফল। অনেকেই এখনও ফলাফল দেখতে পারেন নি, তাই এই মাঝরাতে লিখতে বসে গেলাম কিভাবে খুব সহজে আপনারা অনার্স ভর্তির ফলাফল দেখতে পাবেন তা নিয়ে। কথা বেশি না বাড়িয়ে দেখা যাক -
প্রথমে এই লিংকে ক্লিক করে নিন, নিচের মতো ওয়েবসাইট ওপেন হবে-
এবার সার্চ বক্সটিতে আপনার Applicant ID অথব Admission Roll টি বসিয়ে Search বাটনে ক্লিক করুন।
এবার নিচের মতো আপনার নামসহ রেজাল্ট প্রদর্শিত হবে।
অনার্স ভর্তিতে কলেজ না পেলে কি করবো?
ভর্তি পরীক্ষায় কৃতকার্য হয়েছেন কিন্তু কলেজ পান নি এমন হলে রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করুন। ইন-শা-আল্লাহ আপনি কোনো না কোনো কলেজে চান্স পাবেন। এক্ষেত্রে নিচের মতো একটি মেসেজ আপনাকে দেওয়া হবে-
অনার্স ভর্তি পরীক্ষায় পাস না করলে কি করবো?
যদি আপনি ভর্তি পরীক্ষায় পাস না করেন / অকৃতকার্য হোন, তাহলে নিচের মতো রেজাল্ট দেখাবে। এক্ষেত্রে আপনার উচিত হবে সামর্থ্য থাকলে প্রাইভেট থেকে অনার্স করা, নাহলে ডিগ্রিতে ভর্তি হওয়া। অথবা সামনের বছরের জন্য অপেক্ষা করা।
অনার্স ভর্তির ফলাফল, NU Honours Result, অনার্স ভর্তি ২০২৫-২৬, জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তির ফলাফল, কীভাবে অনার্স ভর্তির ফলাফল দেখবেন?, জাতীয় বিশ্ববিদ্যালয়ের রিলিজ স্লিপ, অনার্স ভর্তি রিলিজ স্লিপের নিয়ম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির ফলাফল চেক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ, NU Admission Notice, How to check NU result.